1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়িতে ভারতীয় রুপিসহ ১ ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১ মে, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ হাজার ভারতীয় অবৈধ রুপি এবং নগদ ২ লাখ ৫৮ হাজার টাকাসহ শাহাজাদা আকন্দ (৪৪) নামে ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ।

গতকাল রোববার (৩০ এপ্রিল) রাতে সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের মৃত. ইসমাইল আকন্দের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসয় শাহাজাদা আকন্দকে ভারতীয় রুপি ও নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com