1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১ মে, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। সকালে শেরপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-কমিটির আয়োজনে সংগঠনটির নিলামপট্টিস্থ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।

পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের কালিনগর বাইপাস মোড়ে এক দোয়া ও অলোচনা সভায় মিলিত হয়। অলোচনা সভায় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি মোবাইল ফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ট্রাক, ট্যাঙ্কলড়ী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ারুল মঞ্জিল, শিক্ষক নেতা সাবেক ভিপি তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com