মোঃ সাগর আলী, নীলফামারী: দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমান নেশাজাত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর জালে ১জন আটক হয়েছে।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩মে দুপুর দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন চক মোহনপুর গ্রামস্থ জনৈক মোঃ মশিউর রহমান, পিতা-মৃত শরিফুল ইসলাম এর বাড়ির সামনে বীরগঞ্জ হতে পীরগঞ্জগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী জয় গোপাল (৪৮), পিতা- মৃত কালিমোহন রায়, সাং- দাবোর, থানা- কাহারোল, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।