1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

কৃষকদল মাদারীপুর জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি: সাবেক ছাত্রনেতা এড. মোঃ অলিউর রহমানকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ অহিদুজ্জামান খান অহিদকে সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম টিপুকে ১নং যুগ্ম আহ্বায়ক করে জাতীয়তাবাদী কৃষকদল মাদারীপুর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান পলাশ, এফ এম উজ্জল আলম, মোঃ নাসির খান, মোঃ জাকির হোসেন হাওলাদার, মোঃ আবুল বাসার মাতুব্বর, মোঃ জামান মৃধা, মোঃ শাহজাহান খান ও মোঃ মাহমুদ হোসেন সুমন।

আজ ৩ মে (বুধবার) দুপুরে নয়াপল্টনস্থ কৃষকদলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের কাছে এ কমিটি হস্তান্তর করা হয়। নবগঠিত কমিটির সদস্য ছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার কৃতি সন্তান কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, শিবচর উপজেলার কৃতি সন্তান কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এড. নাসির উদ্দিন বেপারী, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম তফাদার প্রমুখ।

এসময় কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নবগঠিত মাদারীপুর জেলা শাখা কমিটি আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com