1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তিসমূহ দেশবাসী বিস্তারিত জানতে চায় : কমিউনিস্ট পার্টি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান ২ মে ২০২৩ সংবাদপত্রে দেয়া এক যোথ বিবৃতিতে বলেন, সাম্রাজ্যবাদের দালাল  মার্কিন যুক্তরাষ্ট্রের  কোম্পানি এক্সন মবিলকে গভীর সমুদ্রের ১৫টি ব্লক অনুসন্ধানের দায়িত্ব দেয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে যা দেশবাসী দেখেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সমুদ্রসীমা নির্ধারণের দীর্ঘ ১০ বছরাধিক কাল অতিবাহিত হওয়ার পরও সাগরের গ্যাস-তেল অনুসন্ধান শুরু করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত সমুদ্র সীমানার অদূরে গ্যাস উত্তোলন করলেও আমরা কেন পারিনি তার কোন জবাবদিহিতা সরকারের নাই। এটা অত্যন্ত বিপদজনক ও লজ্জার।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদের মালিক দেশের জনগণ। তাদের অন্ধকারে রেখে কিছু করা যাবে না, তেল-গ্যাস-খনিজ সম্পদের উপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে। জাতীয় স্বার্থ বিরোধী কোন উদ্যোগ গ্রহণ করলে জনগণ মেনে নেবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তি সমূহ দেশবাসীর সম্মুখে প্রকাশের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com