1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি: ট্রাম্পের নতুন দাবি

দাঙ্গার পর আগুনে পুড়লো রাশিয়ার কারাগার

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে কয়েদি ও প্রহরীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ক্ষুব্ধ হয়ে কয়েদিরা ওই কারাগারটিতে আগুন লাগিয়ে দেয়।

শনিবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে এই দাঙ্গায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাইবেরিয়ার আঙ্গারস্কের পেনাল কলোনিতে প্রহরীদের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ তুলে দাঙ্গায় জড়িয়ে পড়েন কয়েদিরা। পরে ওই কারাগারটিতে আগুনও দেওয়া হয়।

রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, একটি প্রহরীর ওপর হামলা চালানোর পর দাঙ্গার সূত্রপাত হয়। এদিকে দাঙ্গার ঘটনায় তদন্ত চালানো হচ্ছে বলে রাশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে, কারাগারে কয়েদিদের ওপর নির্যাতন চালানোর কারণে এই দাঙ্গার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কারাগারে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, কারাগারটির সাথে একটি কাঠের ফ্যাক্টরিতেও আগুন দেয়া হয়েছে।

আঙ্গারস্কের পেনাল কলোনি কারাগারটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে। সেখানে প্রায় এক হাজার ২০০ কয়েদি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com