1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মে, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিজ ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনু মিয়া নামে পয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গত শনিবার (৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু ওই গ্রামের মৃত রহমান আলীর ছেলে।

পারিবারিক সূত্র জানায়, নিহত মজনু মিয়া নিজের বসত ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এসময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com