1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারী ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: ভারতীয় তৈরী নিষিদ্ধ নেশাজাত ৩৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী  র‌্যাব-১৩, সিপিসি-২।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল ৮ মে রাতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন পূর্ব সারডুবী মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ (চৌত্রিশ) বোতল ফেন্সিডিল (নেশাজাতীয় মাদক কোডিন) জব্দসহ মোঃ মিজানুর রহমান(২৭), পিতা- মোঃ আক্তার হোসেন, সাং- পশ্চিম সারডুবী মিলন বাজার, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট‘কে হাতেনাতে আটক করে।
 জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com