1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ মে, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে নানা বাড়িতে বেড়াতে এসে মহারশি নদীর পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) বেলা আড়াইটার দিকে উপজেলা সদর বাজারের পার্শ্ববর্তী মহারশি নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন নুরুল ইসলামের ছেলে মহিব-উল্লাহ (৮)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঝিনাইগাতী সদরের পার্শ্ববর্তী মহারশি নদীর ব্রিজপাড় এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল খালাতো ভাই-বোন লাবিবা ও মহিব উল্লাহ। শুক্রবার সকাল দশটা থেকে তাদেরকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে মহারশি নদীর পানি থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেছ নাইম ওই বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com