1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে দুই কেজি তিনশ গ্রাম গাঁজাসহ একজন আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মে, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীর লালমনিরহাট জেলার হাতিবান্ধা এলাকা হতে দুই কেজি তিনশ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৩।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল গত ১১ এপ্রিল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন টংভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোস্তাকিন এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ২ দুই কেজি ৩শ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির রহমানকে (২১) আটক করা হয়। সে টংভাঙ্গা গ্রামের তারিক উদ্দিন এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com