1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা সম্মেলন, সম্মাননা স্মারক প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার চোখে আগামীর নীলফামারী এই প্রতিপাদ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মে শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার আয়োজনে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম (ডাবলু) এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান উপ-সচিব।
প্রধান আলোচক ছিলেন- জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন নাহার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক ও জেলার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, নীলফামারী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার পরিচালক  ফরিদা খানম। অতিথিবৃন্দ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের মাঝে সন্মাননা স্বারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার ক্ষুদ্র,অতিক্ষুদ্র ও কুটির শিল্পের শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com