1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব: কক্সবাজারে ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০২৩

কক্সবাজার: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজার জেলায় ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে ১০ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত এবং ২ হাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

রোববার (১৪ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে কক্সবাজার লাবণী পয়েন্টে সমুদ্র সৈকত পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজার জেলায় কোনো প্রাণহানি না ঘটলেও ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্টমার্টিনে। বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বেশি হওয়ায় এ জেলায় প্রায় ১২ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্টমার্টিনে ১ হাজার ২০০ বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারে ২ লাখ ৫০ হাজার মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও তাদের আশ্রয়কেন্দ্রে ছেড়ে চলে যেতে বলব না। কারণ, এখনো বৃষ্টি এবং সমুদ্রে জোয়ার আছে। তাদের চলাফেরায় কষ্ট হবে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পে কেউ হতাহত বা কোনো ক্ষতি হয়নি বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।’

রোববার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশসহ অন্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com