1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে মা দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মে, ২০২৩

মুঞ্জুরুল ইসলাম: “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নালিতাবাড়ীতে বিশ^ মা দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ মে) এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও আরডিএস এর সহযোগিতায় এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশান (ভূমি) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, আরডিএস এর ব্যবস্থাপক সাইদুর রহমান, নারী নেত্রী ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা জুবাইদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির প্রমুখ।

এসময় পৌরসভার মহিলা কাউন্সিলরবৃন্দ ও কারিতাস সভানেত্রী কল্পনা চিরাংসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নোহেলিকা দিব্রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com