1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাউফলে মৃত রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মে, ২০২৩

পটুয়াখালী : জেলার বাউফলে সেবা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় মৃত রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠিয়ে গা ঢাকা দিয়েছে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষ এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা।

সোমবার বিকেলে মৃত নারীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাউফল থানায় মামলা রজু প্রকৃয়াধীন।
বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের বাহাদুর বয়াতির স্ত্রী মৃত আখিনুর বেগম। প্রসবজনিত কারনে তাকে গত ১৪ মে রোববার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাহাদুর বয়াতি বলেন, প্রসবজনিত কারনে ১৪ মে সকালে আখিনুর বেগমকে নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ওই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত নার্স নরমাল ডেলিভারী করাতে যথাযথ উদ্যোগ নেন। এসময় দালাল চক্র ও এক নার্স তাদেরকে ভয়ভিতি দেখিয়ে রোগীকে পার্শ্ববর্তি সেবা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে নিয়ে সিজারিয়ান করাতে পরামর্শ দেন। এতে তারা শঙ্কিত হয়ে সরকারী হাসপাতাল ছেড়ে সেবা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে গিয়ে ভর্তি হন। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় সিজারিয়ান অপরেশন করাতে আখিনুরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সোলায়মান এর অস্ত্রপচারে আখিনুর একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর র্নিধারিত সময়ে আখিনুরের জ্ঞান না ফিরলে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষ মৃত্যু হয়েছে বুঝতে পেরে বিষয়টি গোপন করে নানা জটিলতা দেখিয়ে এম্বুলেন্স ভাড়া করে আখিনুরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেই সুযোগে ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দেন ডাক্তার ও ক্লিনিক সংশ্লিষ্টরা। রাত পৌনে ১০টার দিকে বরিশাল শেবাচিমের জরুরী বিভাগে পৌছালে সেখানকার ডাক্তার তাদের জানান-অনেক আগেই আখিনুরের মৃত্যু হয়েছে। পরে আখিনুরের মৃত্যুর বিষয়টি বাউফলে ছড়িয়ে গেলে তাদের স্বজনেরা গিয়ে ক্লিনিক বন্ধ পেয়ে ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেন।
এর পূর্বেও ওই ক্লিনিকে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।

অভিযুক্ত সেবা ক্লিনিকের একটি সুত্র জানায়, ক্লিনিকের শেয়ার হোল্ডার মিলন অপারেশন থিয়েটারে নিজেই অখিনুরের শরীরে অ্যানাসথেসিয়া প্রয়োগ করেছেন।

সঠিক পদ্ধতি ও অ্যানাসথেসিয়া ডাক্তার দ্বারা রোগীর শরীরে অ্যানাসথেসিয়া প্রয়োগ না করায় মৃত্যু হতে পারেন বলে ধারণা করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তার।

এসকল অভিযোগ অস্বীকার করে সেবা ক্লিনিকের শেয়ার হোল্ডার মো. মিলন বলেন, আমি রোগীর শরীরে অ্যানাসথেসিয়া প্রয়োগ করিনি। তা ছাড়া ওইদিন আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে অহেতুক জড়ানো হচ্ছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, এ ঘটনায় তদন্ত করে সেবা ক্লিনিকের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান বলেন, অভিযোগ পেলে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ আরিচুল হক বলেন, ময়না তদন্ত শেষে আখিনুরের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

একাধিক সূত্র বলেন, এর পূর্বেও ওই ক্লিনিক থেকে ভুল চিকিৎসা নিয়ে অগনিত ব্যক্তির মৃত্যু হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছেন অন্তত এক ডজন ব্যক্তি। এসব ঘটনায় তদন্তের নামে সংশ্লিষ্টরা প্রহসন করছেন। বহুবার ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। কিছুদিন না যেতেই সবকিছু ম্যানেজ করে স্বাস্থ্য সেবার ব্যবসা শুরু করেন তারা। যার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com