1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝড়ে ভেঙে পড়লো হাসপাতালের দরজা-জানালার কাঁচ, ৭ রোগী-স্বজন আহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০২৩

শেরপুর : ঝড়ে সরকারী হাসপাতালের ছয় ও সাত তলার সুইং ডোর এবং থাই জানালার কাঁচ ভেঙে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের উপর পড়ে আহত হয়েছেন অন্তত ৭জন। মঙ্গলবার (১৬ মে) রাত ৯টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে শেরপুর জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

রোগী ও তাদের স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ে জেলা সদর হাসপাতালের পঞ্চম ও ষষ্ঠ তলার সুইংডোর ও জানালার কাচ ভেঙে রোগী ও স্বজনদের ওপর পড়ে। এতে কমপক্ষে সাতজন আহত হন। আহতদের মধ্যে আব্দুল জলিল, আছিয়া বেগম, রিনা বেগম ও জয়গুন বেগমসহ চারজনের শরীরের একাধিক স্থানে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাঈদ সাদ ইবনে ওয়াছেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি। আহতরা শঙ্কামুক্ত রয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com