1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০২৩

বান্দরবান : বান্দরবানে বিছিন্নবাদী সন্ত্রাসী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র অফিসিয়াল পেইজ (Vate kuki) গত দুইমাস ধরে বান্দরবান জেলার রোয়াংছড়ি, রুমা ও থানছি উপজেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত (কেএনএফ) সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনার সাথে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নাম জড়িয়ে মিথ্যাচার ষড়যন্ত্র ও অপপ্রচার করছে বলে অভিযোগ তুলেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

বুধবার (১৭মে) সকালে জেলা সদরের বালাঘাটা তাদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলেন ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সভাপতি মং পু মারমা।

বিবৃতিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা মনগড়া সংবাদ প্রচার করছে। তাদের সাথে সুর মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের আরো একটি জনবিছিন্ন রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী দল (ইউপিডিএফ-প্রসীত) ও তার কিছু অঙ্গসংগঠন এবং কথিত ভূঁইফোর সংগঠন (কেএনএফ)’র মিথ্যা বুলি আওড়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ রাজনীতি পথ পরিক্রমায় বহুবিধ আত্মঘাতী ও প্রতিকূল পরিবেশকে পিছনে ফেলে প্রসীত পন্থি ইউপিডিএফ এর আত্মঘাতী ও হঠকারী ও চরম স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কবল থেকে বেড়িয়ে ২০১৭ ইং সালে ১৫ই নভেম্বর ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলটি গঠন করা হয়। প্রসীত পন্থী ইউপিডিএফ এর অনমনীয় সশস্ত্র কার্যকলাপের বিরোধীতা করে নিয়মতান্ত্রিক উপায়ে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত সকল জনসাধারণের মানবিক অধিকার আদায়ে আন্দোলন ও সংগ্রামের নির্ধারণ করছে সংগঠনটি। আমাদের কোন সশস্ত্র দল নেই। তাই সশস্ত্র সংঘর্ষের লিপ্ত হওয়ার বিষয়টি অবান্তর দাবি করেন সংগঠনটির বান্দরবান জেলা সভাপতি।

তিনি বলেন, বান্দরবানে কেএনএফ মারমা, তংচঙ্গ্যা, খিয়াং, ত্রিপুরা, মরুং এমনকি নিজেদের বম জনগোষ্ঠির উপর এমন দমন নিপীড়ন চালিয়েছে বান্দরবান জনগণ আজ কেএনএফ’র উপর অতিষ্ঠ।

তাছাড়া বর্তমানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএ (প্রসীত) কেএনএফ এর সাথে তাল মিলিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা,বান্দরবান জেলা কমিটির সদস্য, উমংপ্রু (ওয়াইমং) মারমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com