1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগহের শুভ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বুধবার (১৭ মে) বিকেলে খাদ্য অধিদপ্তরের আয়োজনে শহরের উত্তর বাজারস্থ খাদ্যগুদামে এ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্ট্রফার হিমেল রিছিল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, ধান-চাল ব্যবসায়ী মুখলেছুর রহমান, অসীম দত্ত হাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য মিলারগণ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে এ্যাপসের মাধ্যমে কৃষকের নিকট হতে প্রতিকেজি ধান ৩০টাকা কেজি দরে ও মিলারদের নিকট হতে প্রতিকেজি চাল ৪৪ টাকা কেজি দরে ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট শেষ হবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ। মোট ২ হাজার ১৩৫ মেট্টিকটন ধান ও ২ হাজার ২৩৬ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। ধান সংগ্রহে চুক্তিবদ্ধ করা হয়েছে ১৯টি মিলের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com