1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: ভারতীয় তৈরী নিষিদ্ধ নেশা ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল গতকাল বুধবার (১৭ মে) দুপুরে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ডাঙ্গারহাট বাজার মেসার্স এফ রহমান ট্রেডার্স দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৬ বোতল ফেন্সিডিল জব্দ ও মহাসিন আলী (৩৫) কে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com