1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

তওবা পড়ে চিৎকার করে কেঁদেছেন খুনি মাজেদ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ঢাকা: ফাঁসি কার্যকরের চূড়ান্ত পর্যায়ের আগে নিয়মানুযায়ী ওজু ও গোসল করানো হয়েছে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে। এরপর কারাগার জামে মসজিদের ইমাম আব্দুল মাজেদকে তওবা পড়াতে যান, এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ইমামের হাত ধরে চিৎকার করে কাঁদতে থাকেন।

শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার পরে কারা মসজিদের ইমাম মাজেদকে তওবা পড়ান। কারা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মাইনুল আহসান কারাগারে প্রবেশ করেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাও ফাঁসির কার্যক্রম পরিদর্শন করতে জেলের ভেতরে প্রবেশ করেন। আবদুল মাজেদকে ১২টা ১ মিনিটে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com