1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় ডায়রিয়া রোগীদের চিকিৎসায় হাসপাতালে এমপি মহিব এর সহায়তা

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মে, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : ঘূর্ণিঝড় ‘মোখা’ আতংক কেটে যাওয়ার পর কলাপাড়ায় হঠাৎ করেই ডায়রিয়া ও কলেরা রোগীর সংখ্যা ও ভর্তি বেড়ে গেছে হাসপাতালে। অতিরিক্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইন সংকট। এ সংকট সমাধানে রোগীদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে কলেরা ও খাবার স্যালাইন সরবরাহ করেছেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান।

গতকাল শুক্রবার দুপুরের দিকে হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের হাতে আনুষ্ঠানিকভাবে ১,০০০ পিস কলেরা স্যালাইন ও ৮.৪৩৩ পিস খাবার স্যালাইন তুলে দেন এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেনিন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, এমপি মহোদয় হাসপাতালে কলেরা ও খাবার স্যালাইন সরবরাহ করায় রোগীরা অনেক উপকৃত হবে। অসুস্থ রোগী ও তাদের স্বজনরা এমপি মহিবকে তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com