1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মে, ২০২৩

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে শিশু সন্তান নিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত স্বামী হৃদয়কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

শুক্রবার (১৯ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) রতন কুমার দাশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে রাতে স্ত্রী-সন্তান নিয়ে একই ঘরে শুয়েছিলেন হৃদয়। রাত আড়াইটার দিকে তাদের শিশু কন্যা মরিয়ম (৪) ঘুমিয়ে পড়ে। এরপরই ভিকটিম নাসরিন আক্তার (২২) পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছে- এমন সন্দেহে স্বামী মো. শাহাজালাল ইসলাম হৃদয়ের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে হৃদয় নাসরিনকে ব্যাট দিয়ে ঘাড়ে আঘাত করে। পরে শ্বাসরোধ করে হত্যা করে। স্ত্রীর মৃত্যু নিশ্চিত হয়েছে বুঝতে পেরে সন্তান মরিয়মকে নিয়ে পালিয়ে যায়। পরের দিন পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার রাতে নিহতের মা বিনা আক্তার বাদী হয়ে শাহাজালাল ইসলাম হৃদয়কে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর সূত্র ধরে র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের একটি টিম স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশের নেতৃতে অভিযান চালায়। গাজীপুর মেট্রোপলিটন এলাকার সদর থানার বনুয়া পশ্চিম পাড়া বটতলার মনির হোসেনের বাড়ি থেকে হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।

রতন কুমার দাশ বলেন, গ্রেপ্তার হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, স্বামী হৃদয় (২৮) গাজীপুর সদর উপজেলার মজলিশপুর গ্রামের মো. আলীমুল হাজীর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com