1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কৃষক লীগের উদ্যোগে নালিতাবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মে, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২শ কৃষকের মাঝে ধানবীজ, ৩ কৃষকের মাঝে সেচপাম্প, ৫০ কৃষকের মাঝে উইডার, ২৫ কৃষকের মাঝে স্প্রে মেশিন ও ৫ কৃষকের মাঝে সিডার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com