1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

মহামারি নিয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করা হয়েছিল

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দ্যযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই করোনাভাইরাসের মহামারি নিয়ে সতর্ক করা হয়েছিল বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে উঠে এসেছে। ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটির হোয়াইট হাউজের শীর্ষ উপদেষ্টা ও বিশেষজ্ঞরা প্রায়ই তাকে জানাচ্ছিলেন, কতোটা ভয়াবহ হতে পারে পরিস্থিতি। কিন্তু তাতে কান দেননি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান।

গত ২৮ জানুয়ারি শীর্ষ চিকিৎসা উপদেষ্টা ডা. কার্টার মেখার স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক ই-মেইল বার্তা দেন, ‘আপনারা যদি একে পাত্তা না দেন, তাহলে খুব খারাপ কিছু হতে যাচ্ছে।’ এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে প্রথম করোনা শনাক্ত হয়। তার ছয় সপ্তাহ পর ট্রাম্প নেন কার্যকরী ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্টের সতর্ক না হওয়ার মাশুল গুনতে হয়েছে ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানিতে।

ট্রাম্পকে সতর্ক করেছিলেন তার বাণিজ্যিক উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে এ মহামারিতে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে এবং শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হতে পারে। দ্য টাইমসের রিপোর্ট, তারও আগে ৩০ জানুয়ারি স্বাস্থ্য ও জনসেবা সেক্রেটারি অ্যালেক্স এম আজারের কাছে দ্বিতীয় সতর্কবার্তা পান ট্রাম্প।

কিন্তু ভাইরাসের ঝুঁকি নিয়ে এসব সতর্কতা আমলে নেননি ট্রাম্প। বরং সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকেন। আন্তঃবিভাগীয় কর্মকর্তাদের পরিকল্পনার অভাবকেও মহামারির ক্ষয়ক্ষতির জন্য দায়ী করেছে দ্য টাইমস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com