1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও আলহাজ্ব মাহবুবুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী দলীয় কার্যলয়ে সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, মনজুরুল ইসলাম, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুম্য়াুন কবির, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এসএম মনিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খায়রুল হাসনাত খালিদ, সদস্য বিশ্বাস টুটুল, আওয়ামী লীগ নেতা প্রভাষক আবু ইউসুফ, পৌর যুবলীগের সভাপতি জাকি হোসেন জুকু, যুবলীগ নেতা অসীম তালুকদার প্রমুখ। এতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও সোমবার বিকাল চারটায় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আওয়ামী দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আওয়ামী দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম-সাধাররণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।

এসময় কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম-আল-সাইফুল সোহাগ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মনজুরুল আলম, মনজুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে তামিমা বিথী, দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী, কলাপাড়া পৌর প্যানেল মেয়র হুমায়ুর কবির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা লাল হাওলাদার স্বপন, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেটসহ আওয়ামী রীগের সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com