1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে প্রাণ গেল ইজিবাইক চালকের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

তাহমিনা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ঘষা লাগাকে কেন্দ্র করে ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে সোহেল মিয়া (১৭) নামের এক ইজিবাইক চালকের নিহত হয়েছে।

গত রবিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। পথিমধ্যে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন সরিষা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন (২৪)। ময়নালনের শরীরের সাথে ইজিবাইকের ঘষা লাগায় ময়নাল চড়াও হয় ইজিবাইক চালক সোহেলের উপর। ইজিবাইক থামিয়ে চালক সোহেলকে থাপ্পড় মারে। প্রথম থাপ্পড় খেয়ে চালক সোহেল গাড়িতে পড়ে যায়। থাপ্পড় খেয়ে সোহেল আর্ত্মনাদ করে বলতে থাকে ‘ভাই আমাকে আর মাইরেন না, আমাকে ক্ষমা কইরা দেন।’ এলোপাতাড়ি থাপ্পড়ের এক পর্যায়ে সোহেল জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com