1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে পুকুর থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

শেরপুর : শেরপুরে পুকুর থেকে শাওন আহমেদ নামে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শাওন উপজেলার ধলা ইউনিয়নের বাকেরকান্দা গ্রামের সাজি মিয়ার ছেলে ও সদর উপজেলার মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদরাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে শাওন নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদরাসার অদূরে কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুরে এক শিশুর লাশ ভেসে ওঠে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে। পরে ওই লাশ শাওন আহমেদের বলে তার মা শিরিনা আক্তার শনাক্ত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকলের অজান্তে শিশুটি পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com