
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ২য় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আল-আমিন ১৩ বছর আত্মগোপনে থাকার পর র্যাব-১৪ এর হাতে গ্রেফতার হয়েছে।
গতকাল বুধবার (২৪ মে) দিবাগত রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নকলা উপজেলার টালকী ইউনিয়নের নয়াবাড়ি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, নকলা উপজেলার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়ুয়া শিশু ২০১০ মালের ১৮ মার্চ দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় প্রতিবেশি যুবক আল-আমিন রাস্তার কালভার্টের পাশে থাকা ছনের আড়ালে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় শিশুটি কান্নাকাটি করে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনা খোলে বলে। পরে এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০২০ সালের ১৮ মার্চ আল-আমিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আরও ১০হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আল-আমিন ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।