1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে বিদ্যুতায়িত কৃষককে বাঁচাতে গিয়ে দু’জনেরই মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মে, ২০২৩

শেরপুর : শেরপুরে বৈদ্যুতিক সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত এক কৃষককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে সাইদুল ইসলাম নামে এক কৃষকের। মারা গেছেন আগেই বিদ্যুতায়িত হওয়া অপর কৃষক মোজাম্মেল হকও।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সদর উপজেলার আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মোজাম্মেল হক (৫৬) আন্ধারিয়া-সুতিরপাড় এলাকার মৃত আবদুল খালেকের ছেলে এবং সাইদুল ইসলাম (৪০) রঘুনাথপুর চক নাওভাঙ্গা এলাকার আজত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোজাম্মেল হক তার আবাদি জমিতে স্থাপিত বৈদ্যুতিক সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশেই থাকা আরেক কৃষক সাইদুল ইসলাম বিষয়টি দেখে মোজাম্মেল হককে বাঁচাতে গিয়ে তার হাত ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com