1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সংসদ সদস্য জুয়েল আরেং এর সাথে প্রাথমিক শিক্ষক সমিতি’র শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাট ধোবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং এর সাথে নবগঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল শুক্রবার সকালে উপজেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং এর পৌর শহরের বিড়ইডাকুনীর কচুন্দরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবনির্বাচিত সভাপতি বড়দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক বীরগুছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীক মাহমুদ খান এর নেতৃত্বে উপজেলার শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য জুয়েল আরেং বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষকদের প্রতি শিক্ষার মানোন্নয়নে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানোর পাশাপাশি হালুয়াঘাট প্রাথমিক শিক্ষক সমিতির যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সাংসদ জুয়েল আরেং।

উল্লেখ্য, ১৭ মার্চ (বুধবার) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আশীক মাহমুদ খান নির্বাচিত হন। সেই সাথে নির্বাহী সভাপতি মো. আব্দুল হালিম, নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন ও মাহবুবুল ইসলাম রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী রানী সরকারকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। পৌর কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সরকার, নির্বাহী সম্পাদক রোকনুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক বাবু নিরঞ্জন সরকার নির্বাচিত হন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com