
মুঞ্জুরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুড়ি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সভাকক্ষ তেপান্তরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাব খ্রীষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি।
এছাড়াও নালিতাবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।