1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে অবরুদ্ধ তিন পরিবারকে উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মে, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা তিন পরিবারকে বিশেষ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার কাকনহাটি গ্রামের মো. বাচ্চু মিয়ার পরিবারের সাথে একই গ্রামের ফজলুর রহমানদের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত পাঁচদিন আগে বাচ্চু মিয়াদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে তিন পরিবারকে অবরুদ্ধ করে রাখে ফজলুর রহমান ও তার সহযোগীরা। পরে বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে পুলিশের সহায়তায় রাস্তাটি মুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com