
শেরপুর: শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পাটজাত মোড়কের ব্যবহার না করায় পৃথকভাবে ১৬ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (৩১ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার হিমেল রিছিল এবং নকলা’র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৪ ধারায় নকলা ও নালিতাবাড়ী উপজেলার ১৬ ব্যবসায়ীকে এসব জরিমানা করা হয়। এসময় এ দুই উপজেলার সকল দোকানদার ও ব্যবসায়ীদের পণ্যে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারে সতর্ক করা হয়।