1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে শিক্ষার্থীকে পিটিয়ে মাদরাসা শিক্ষক কারাগারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : মাদরাসা থেকে না বলে চলে আসার অপরাধে সোয়াদ মিয়া নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন মাদরাসা শিক্ষক।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মাদরাসাতুল মদিনা নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গত রোববার (২৭ মে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক মোখলেছুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তিনি গোবিন্দনগর এলাকার ভুলু মিয়ার ছেলে। শিক্ষার্থী সোয়াদ শহরের ছিটপাড়া মহল্লার হারুণ অর রশিদের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছিটপাড়া এলাকার হারুণ অর রশিদের ছোট ছেলে সোয়াদ দক্ষিণ বাজারস্থ মাদরাসাতুল মদিনায় তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার সোয়াদ শিক্ষকদের না বলে বাড়ি চলে যায়। পরে রোববার সকাল ৯টার দিকে ওই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীকে পাঠিয়ে সোয়াদকে বাড়ি থেকে মাদরাসায় নিয়ে যান ওই শিক্ষক। এসময় মাদরাসা থেকে না বলে চলে যাওয়ার অপরাধে শিক্ষক মোখলেছুর রহমান সোয়াদকে বেত্রাঘাত করেন। মারধরের পর সোয়াদ বাড়ি ফিরে মাকে বিষয়টি জানিয়ে কাঁদতে থাকে। পরে সোয়াদের মা-বাবা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী ওই পরিবারকে আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দেন।

এতে রোববার রাতে সোয়াদের বাবা হারুন অর রশিদ বাদি হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মোখলেছুর রহমানকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালাতে পাঠায়। অন্যদিকে সোয়াদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com