
ঝিনাইগাতি (শেরপুর) : মাদক সেবনের অপরাধে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৪৫ দিনের কারাদ- ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১জুন) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। অভিযানকালে শহিদুল ইসলামের কাছে ৫ গ্রাম হেরোইন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত শহিদুল ইসলাম উপজেলার বন্দভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপজেলার খৈলকুড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শহিদুল ইসলামকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জসিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।