
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাইশা নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) বেলা দুইটার দিকে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই গ্রামের কৃষক দুদু মিয়ার দেড় বছর বয়সী কন্যাশিশু মাইশা সবার অগোচরে খেলতে গিয়ে বেলা দুইটার দিকে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। বেশ কিছু সময় মাইশাকে দেখতে না পেরে বাড়ির লোকজন খোঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে নেমে খুঁজতে থাকলে পানির নিচে ডুবন্ত অবস্থায় মাইশার মরদেহ পাওয়া যায়।