
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রিজের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাসেল নামে এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের আবু হারেজ এর ছেলে এবং নালিতাবাড়ী শহরের উত্তর বাজার এলাকার শাপলা ডিজিটাল কম্পিউটার এন্ড প্রিন্টার্স ব্যবসায়ী।
সূত্র জানায়, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে বাড়িতে থাকা ফ্রিজের নষ্ট বৈদ্যুতিক লাইন মেরামত করতে যান রাসেল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।