
মুঞ্জুরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর): সরকারি নাজমুল স্মৃতি কলেজ, সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) এর ওরিয়েন্টেশন (অবহিতকরণ) ক্লাস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) নাজমুল স্মৃতি কলেজ হলরুমে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাজমুল স্মৃতি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক আবুল কাসেম, সহকারী অধ্যাপক আজমত আলি, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ভূট্টু, সকল বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফয়জুন নাহার মৌসুমি।