মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে বিনামূল্যে গরিব ও অসহার মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গত রোববার সকালে জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহোযোগিতায় প্রায় ৩শ মানুষের চোখের ছানি অপারেশন,চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক সদরুল হাসান রাজু, পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ বারি প্রমুখ।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ধন্যবাদ জানাই রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ স্যারকে। যার বিশেষ উদ্যোগের ফলে আজকে বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করা সম্ভব হয়েছে। সেই সাথে দীপ আই কেয়ার ফাউন্ডেশনকে জেলা পুলিশের আমন্ত্রণে এখানে এসে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করার জন্য।