1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারী আদালত প্রাঙ্গনে “ন্যায়কুঞ্জ” ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুন, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী : আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীগন যাতে স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন সেজন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের প্রতিটি জেলায় বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসাবে নীলফামারী আদালত চত্বরে বিচারপ্রার্থীগণের জন্য বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার ৩ জুন বিকালে নীলফামারী জেলা জজ আদালত প্রাঙ্গনে “ন্যায়কুঞ্জ” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম, নাশিনি ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ গোলাম সারোয়ার, নাশিনি ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এ.বি.এম গোলাম রসুল, আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহাঃ আমিনুল ইসলাম, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়সহ বিচার বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com