1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নার্সিং ইনস্টিটিউটে চান্স পাওয়ায় হাজং শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নার্সিং ইনস্টিটিউট শেরপুরে চান্স পাওয়ায় সঙ্গীতা রানী হাজংকে সংবর্ধনা দিয়েছে ‘বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন’।
শুক্রবার (২ জুন) সংগঠনটির আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মন্ডলিয়াপাড়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

যুবনেতা অন্তর হাজং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভাগ্যমনি হাজং, শাওন হাজং, রসেন্দ্র হাজং, মাধুরি হাজং ও মোহনা হাজংসহ অনেকে।

অনুষ্ঠানে অন্তর হাজং বলেন, আমাদের হাজং শিক্ষার্থীরা অনেক এগিয়ে যাচ্ছে। নালিতাবাড়ী’র মন্ডলিয়াপাড়ার ৯টি হাজং পরিবারের মধ্যে সর্বপ্রথম সরকারী নার্সিং ইনস্টিটিউট শেরপুরে পড়ার সুযোগ পায়। এ জন্য তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সঙ্গীতা রানী হাজং বলেন, ছোটবেলা থেকে আমার প্রচন্ড ইচ্ছা ছিল নার্সিং পড়ার। এইচএসসি পরীক্ষার পর আমি প্রচুর পড়াশোনা করেছি। আজ এই সংবর্ধনা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com