1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

করোনায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

ঢাকা: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৮০৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মহাখালী থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিলো ৩৪।

আজ স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮০৩। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়েছেন।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৪ জনকে। মোট আইসোলেশনে আছেন ২৯৯। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বেড়েছে ৩৮ শতাংশ।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৪ হাজার ২৯০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৮৭৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com