1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আজ থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো রেল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : মেট্রো রেল আজ থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলাচল করবে। ফলে রাজধানীবাসী এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রো রেলে ভ্রমণ করতে পারবে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর করা কাজীপাড়া স্টেশন বিশেষ ব্যবস্থায় আজ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে মিরপুর ১০ নম্বরে অবস্থিত স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গতকাল প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের এ কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর করা হয়। গত ২৫ আগস্ট চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল (আজ) থেকে মেট্রো রেল শুক্রবারও চলবে। তবে এ ক্ষেত্রে শুক্রবার চলবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামীকাল (শুক্রবার) থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন প্রাথমিকভাবে চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

এদিকে গত বুধবার কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল প্রায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকে।  এ ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ডিএমটিসিএল, প্রকল্প এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com