1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুদের টাকা না দেয়ায় শেরপুরে পরিবহন শ্রমিককে গাছে বেঁধে নির্যাতন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

শেরপুর : ঋণের ৬ হাজার টাকা পরিশোধ করলেও সুদের টাকা না দেওয়ায় সাইফুল ইসলাম নামে এক পরিবহন শ্রমিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠেছে।

গত রোববার শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চক আন্ধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। পরে পুলিশ নির্যাতিত যুবক সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।

নির্যাতনের শিকার সাইফুল ইসলাম আন্ধারিয়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর কমলাপুরে ৬ নাম্বার বাসে কাজ করেন।

ভুক্তভোগী সাইফুল জানিয়েছেন, গত চার মাস আগে বিপদে পরে স্থানীয় দাদন ব্যবসায়ী আব্দুল মালেকের কাছ থেকে সুদে ৬ হাজার টাকা নেন। প্রতিমাসে সুদের টাকা পরিশোধ করার পর রোববার সন্ধ্যায় আসল ৬ হাজার টাকা ফেরত দেন তিনি। কিন্তু দাদন ব্যবসায়ী মালেক তার কাছে লাভের অতিরিক্ত টাকা দাবী করে। সাইফুল ওই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে স্থানীয় মনির ও জুয়েলের সহায়তায় তাকে রাতেই বাড়ি থেকে তুলে নিয়ে মালেকের বাড়ির একটি গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতন করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানিয়েছেন, ভিডিও দেখে ফোর্স পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com