1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণ থেকে কৃষককে বাঁচাতে, হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে, সরকারি মূল্যে ধান ক্রয় এবং সমবায়ভিত্তিক সুদমুক্ত কৃষি ঋণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেলে জাতীয় কৃষক সমিতি শেরপুর জেলা কমিটির সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন মুজিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, সদস্য হারুন অর রশিদ ও ক্ষেতমজুর নেত্রী খালেদা বেগম প্রমুখ।

এর আগে পৌর শহরের আড়াইআনী বাজারস্থ কৃষক সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে তারাগঞ্জ উত্তর বাজারের শহীদ মিনার সংলগ্ন শহীদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com