1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে শিহাব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে আলোচিত শিহাব হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করছে স্থানীয় ও সহপাঠীরা। সোমবার ( ৫ জুন) সকালে জেলা শহরের আনন্দ বাবুর পুল এলাকায় মানববন্ধন করে তারা।
এসময় সময় ৩০ মিনিট নীলফামারী-জলঢাকা ও জেলা আদালত যাওয়ার রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। দ্রুত আসামী গ্রেপ্তার  না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিহাবের সহপাঠীরা।
জানা যায়, শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় সদর উপজেলার সরকারের মোড় এলাকার শাহানাজ আক্তারের ১২ বছরের ছেলে শাহরিয়ার শিহাব। এরপর আর খোঁজ মেলেনি তার। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন শিহাবের বাবা এরশাদুল হক।
পরদিন রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হাসেম আলী নামে এক ব্যক্তি তার ধানক্ষেতে পানি দেওয়ার সময় দেখতে পান শিহাবের গলা কাটা মরদেহ। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় প্রতিবেশি কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন শিহাবের বাবা। এরপর আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য  উচ্চতর তদন্তের আবেদন করলে শিহাব হত্যা মামলা তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।
তবে পিবিআই দায়িত্ব নেওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো কোন  আসামী গ্রেফতার না হওয়ায় আজ আন্দোলন করে সিহাবের সহপাঠী ও স্থানীয়রা।
এবিষয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, যখন কোন মামলার দায়িত্ব  পিবিআই নেয়, তখন তারা যেভাবে চায় আমরা সেভাবেই তাদের সহযোগিতা করি। বিষয়টি আপডেট পিবিআই বলতে পারবে।
এবিষয়ে রংপুর পুলিশ সুপার (পিবিআই) এবিএম জাকির হোসেন জানান, মামলাটি আমরা জোড়ালো ভাবে তদন্ত করছি। ইতিমধ্যে আমরা এগিয়েছি।খুব শীঘ্রই এঘটনায় ভালো একটি রেজাল্ট দিতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com