1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সোমবার (৫ জুন) বিকালে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নতুন বাজারস্থ হার্ডওয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (২৭)কে আটক করে।
আটককৃতের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম বাইশপুকুর (খানকা শরীফের উত্তর পাশে) মোঃ মুক্তার হোসেন এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার ডিমলা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com