1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : প্রচন্ড দাবদাহ আর খড়ায় যখন জনজীবনে চরম দুর্ভোগ তখন রহমতের বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী উপজেলার শাখার আয়োজনে শহরের তারাগঞ্জ মাঠে শতশত মুসল্লী সমবেত হয়ে আদায় করেছেন ইস্তিস্কার নামাজ।

সকাল নয়টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ইত্তেফাকুল ওলামার সদস্যবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের মুসল্লী এমনকি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ পাঁচ শতাধিক মুসল্লী জড়ো হন মাঠে।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি মুফতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন, মাওলানা মজিবর রহমান, মুফতি মুজাহিদুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ওসমান গণি, মাওলানা মাহমুদুল হাসান, অধ্যক্ষ মাহমুদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

সকাল দশটায় মহান আল্লাহর দরবারে নিজেদের গোনাহের মাগফিরাত কামনা ও রহমতের বৃষ্টি প্রার্থনা করে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দোয়া পরিচালনা করেন মুফতি ওবায়দুর রহমান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com