1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাখাইন হত্যা মামলা প্রত্যাহার ও হুমকীদাতা কুয়াকাটা পৌর মেয়রের জামিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : আদিবাসী রাখাইন সুইচিং মং হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগসহ হুমকী প্রদানকারী কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার আদালত থেকে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালতে সে¦চ্ছায় আত্মসমর্পন করে তিঁনি এ জামিন লাভ করে। আদালত শুনানী শেষে মেয়রের জামিন আবেদন মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য বিচার ফাইলে বদলী করে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী ২০২২ আদিবাসী চুচিং মং তার ছোট ভাই সুইচিং মং হত্যার ঘটনায় কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঞ্জু, হাসানসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে (সিআর-১৯১/২০২২) একটি হত্যা মামলা দায়ের করেন। যা আদালত ২৭ ফেব্রুয়ারী ২০২২ জেলা প্রধান সিআইডিকে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলা দায়েরের পর কুয়াকাটা পৌর মেয়র মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগসহ হুমকী প্রদান করেন। এ ঘটনায় বাদী চুচিং মং তার নিরাপত্তাহীনতায় ৩ মার্চ ২০২২ মেয়রের বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিআর-২৫০/২০২২) মামলা দায়ের করেন। আদালত সিআইডি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকীকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। তদন্তে হত্যা মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগসহ হুমকী প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা পৌর মেয়রের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

এদিকে কুয়াকাটার আলোচিত সুইচিং মং হত্যার ঘটনা সিআইডির দীর্ঘ তদন্তে সত্যতা উঠে আসায় আদালত মহিপুর থানার ওসিকে হত্যার ঘটনায় এজাহার গ্রহণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী মঞ্জুকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করার পর আদালত ৭ জুন ২০২৩ আসামীর ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com