
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে আব্দুর রশিদ (৪৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮জুন) দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর। দন্ডিত আব্দুর রশিদ উপজেলার সদর ইউনিয়নের দড়িকালীনগর গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুন বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এবং শেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিনসহ উপজেলার দড়িকালিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় আব্দুর রশিদকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।