1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালীনগর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজাদ মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮জুন) দুপুরে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর।

ভ্রাম্যমাণ আদালত জানায়, সদর ইউনিয়নের সারিকালীনগর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল আজাদ মিয়া। এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর তাওয়াকুচা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজাদ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com